📜 রিটার্ন ও এক্সচেঞ্জ শর্তাবলী
সংস্করণ: 2026-09-19
↩️ রিটার্ন — কোন ক্ষেত্রে করা যাবে
ডেলিভারির সময় ডেলিভারি ম্যানের সামনে পণ্য খুলে দেখে নিচের কোনো সমস্যা পেলে রিটার্ন করতে পারবেন (ডেলিভারির পরেও সীমিত আকারে রিটার্ন চালু আছে)। রিটার্নের অনুরোধ ডেলিভারি পাওয়ার 3 দিনের মধ্যে করতে হবে।
- ভুল পণ্য, ভুল সাইজ বা ভুল রং এসেছে
- পণ্য ভাঙা, ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত
- পণ্য ত্রুটিপূর্ণ বা কাজ করছে না
- মেয়াদোত্তীর্ণ পণ্য এসেছে
- অর্ডারের চেয়ে কম বা অসম্পূর্ণ পণ্য এসেছে
- “পছন্দ হয়নি” — পণ্য অব্যবহৃত এবং সিল/ট্যাগ/প্যাকেট অক্ষত থাকলে
✖ যেসব ক্ষেত্রে রিটার্ন হবে না- পণ্য ব্যবহার করা, ধোয়া বা সিল/ট্যাগ/প্যাকেট খোলা বা নষ্ট (আমাদের ত্রুটি প্রমাণিত হলে ছাড়)
- কাস্টমারের অসাবধানতায় ক্ষতি হলে
- ভিডিও/ছবির প্রমাণ ছাড়া অনুরোধ করলে
- রিটার্নের সময়সীমা (3 দিন) পার হয়ে গেলে
🔄 এক্সচেঞ্জ — কোন ক্ষেত্রে করা যাবে
নিচের ক্ষেত্রে পণ্য বদলে নিতে পারবেন:
- সাইজ বা রং মিলছে না
- “পছন্দ হয়নি” — পণ্য অব্যবহৃত হলে
- ভুল, ত্রুটিপূর্ণ, ক্ষতিগ্রস্ত, মেয়াদোত্তীর্ণ বা অসম্পূর্ণ পণ্য পেলে
এক্সচেঞ্জের শর্ত- ডেলিভারি পাওয়ার 3 দিনের মধ্যে অনুরোধ করতে হবে
- পণ্য অব্যবহৃত এবং সিল/ট্যাগ/প্যাকেট অক্ষত থাকতে হবে (আমাদের ত্রুটির ক্ষেত্রে ছাড়)
- আপনার বেছে নেওয়া নতুন পণ্য স্টকে থাকতে হবে
- নতুন পণ্যের দাম পুরোনো পণ্যের সমান বা বেশি হতে হবে; বেশি হলে দামের পার্থক্য আপনাকে দিতে হবে
- প্রতিটি এক্সচেঞ্জ অনুরোধে ডেলিভারি চার্জ প্রযোজ্য (ঢাকায় ৳ 80, ঢাকার বাইরে ৳ 150)
✖ যেসব ক্ষেত্রে এক্সচেঞ্জ হবে না- সময়সীমা (3 দিন) পার হয়ে গেলে
- পণ্য ব্যবহৃত, ধোয়া বা সিল/ট্যাগ/প্যাকেট নষ্ট হলে (আমাদের ত্রুটি প্রমাণিত হলে ছাড়)
💸 রিফান্ড কীভাবে ও কবে পাবেন
- রিটার্ন অনুমোদিত হলে পণ্য আমাদের হাতে পৌঁছানোর পর 4 থেকে 6 কর্ম দিবসের মধ্যে আপনার দেওয়া বিকাশ / নগদ / রকেট / উপায় / ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরত পাবেন।
- কর্ম দিবস গণনায় শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন বাদ যায়।
- আমাদের যাচাইয়ে পণ্য আপনার জানানো সমস্যার সাথে মিললে তবেই রিফান্ড দেওয়া হবে।
- ডেলিভারি চার্জ ফেরত দেওয়া হয় না।
- অর্ডারে ডিসকাউন্ট থাকলে ওই পণ্যের আনুপাতিক ডিসকাউন্ট বাদ দিয়ে টাকা ফেরত হবে।
📦 পণ্যের অবস্থা অনুযায়ী কী চলবে
- ক) আমাদের ভুল বা ত্রুটি (ভুল, ভাঙা, ত্রুটিপূর্ণ, মেয়াদোত্তীর্ণ, অসম্পূর্ণ) → রিটার্ন ও এক্সচেঞ্জ দুটোই
- খ) অব্যবহৃত, সিল/ট্যাগ অক্ষত — সাইজ/রং না মিললে → এক্সচেঞ্জ; পছন্দ না হলে → এক্সচেঞ্জ অথবা রিটার্ন
- গ) ব্যবহৃত, সিল খোলা বা ট্যাগ/প্যাকেট নষ্ট → রিটার্ন/এক্সচেঞ্জ নয় (ত্রুটি প্রমাণিত হলে ছাড়)
🧭 অনুরোধ জমা দেওয়ার ধাপ ও প্রয়োজনীয় প্রমাণ
যা লাগবে:
- সমস্যার ভিডিও লিংক (YouTube / Facebook / Google Drive)
- পণ্যের পরিষ্কার ছবি
- অর্ডার নম্বর + মোবাইল নম্বর + ৬ অক্ষরের Security Code
ধাপসমূহ- ফর্মে অনুরোধ জমা দিন
- আমরা পর্যালোচনা করে অনুমোদন/প্রত্যাখ্যান জানাব
- পণ্য হস্তান্তর (ডেলিভারি ম্যান/পিকআপ)
- পণ্য যাচাই
- রিফান্ড: পণ্য পাওয়ার 4–6 কর্ম দিবসের মধ্যে
রিটার্ন / এক্সচেঞ্জ শুরু করুন
অর্ডার / রিকোয়েস্ট ট্র্যাক করুন
🖨️ প্রিন্ট
প্রশ্ন থাকলে কল করুন: 01535223663